মন নিয়ে খেলা বাংলা কমিক্স পর্ব-২ সম্পূর্ণ ফ্রি পড়ুন শুধুমাত্র golpoz.com ওয়েবসাইটে!! Mon Niye Khela Bangla Comics Part-2 তে থাকছে নাইটক্লাবে সুন্দরী মেয়েদের সাথে আকাশের তান্ডবের শেষ পরিণতি..
মন নিয়ে খেলা বাংলা কমিক্স (পর্ব-২)
জারা: এইসব.. কি হচ্ছে??
আকাশ: আমিও নাচতে চাই তোমার সাথে!!
আকাশ: আমার সাথে চলো..
জারা: ছেড়ে দাও আমাকে!!
আকাশ: তোমাকে আমার খুব পছন্দ হয়েছে..
জারা: ছাড়ো বলছি..
আকাশ: যতো টাকা লাগে দেবো.. আজ রাতে.. তোমাকে আমার বিছানায় চাই..
জারা: বয়ফ্রেন্ড আছে আমার.. ঝামেলা করো না..
আকাশ: তোমার বয়ফ্রেন্ডকেও টাকা দিয়ে কিনে নেবো!!
নিশা: আকাশ স্যার.. একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে..
আয়ান: জানতাম!! ওর দিকে খেয়াল রাখো.. আমি আসছি..
নিশা: ঠিকাছে স্যার.. আমরা চেষ্টা করছি..
আকাশ: ঐ মেয়েটাকেই আমার চাই!!
দীপা: দয়া করে যাবেন না!!
নিশা: আকাশ স্যার..
আকাশ: সরে যাও.. আমাকে.. যেতে দাও..
দীপা: আকাশ স্যার!!
নিশা: যাবেন না..
আকাশ: আমার যেটা পছন্দ.. সেটা শুধুমাত্র আমার!!
আয়ান: আমি একাই ভেতরে যাবো..
বডিগার্ড: ঠিকাছে.. স্যার..
আয়ান: আকাশ.. কোথায়??
নিশা: স্যার.. ভেতরে আছে..
আয়ান: সাথে এসো না!! একা যাবো আমি..
আকাশ: রাজি হয়ে যাও..
আয়ান: নিজের ভালো চাইলে আমাকে ছেড়ে দে..
জারা: ছাড়ো বলছি..
আয়ান: আকাশ..
আকাশ: ভা.. ভা.. ভাইয়া!!
আকাশ: ভাইয়া.. তুমি এখানে??
আয়ান: ভাবলাম.. তোমার সাথে.. পার্টি করবো.. তাই এসেছি..
জারা: হ্যালো স্যার.. আপনাকে এই প্রথম সামনে থেকে দেখলাম..
আয়ান: আপনি আমাকে চেনেন??
জারা: আমরা বাবা আপনার কোম্পানিতে চাকরি করে..
আয়ান: তাই নাকি!!
আয়ান: আপনার সাথে ১ মিনিট কথা বলতে পারি??
জারা: অবশ্যই স্যার..
আয়ান: আমার ছোট ভাই যা করেছে এর জন্য আমি দুঃখিত..
জারা: ঠিকাছে স্যার.. সমস্যা নেই..
আয়ান: আমার পক্ষ থেকে বাইরে আপনার জন্য কিছু উপহার রাখা আছে..
আয়ান: অনেক ধন্যবাদ স্যার..
জারা: আয়ান স্যার.. এই গাড়িটা.. উপহার দিয়েছে!!
রিয়া: বলিস কি!!
মাহি: আমি চলে এসেছি..
ছোয়া: তোর জন্যই অপেক্ষা করছিলাম..
নীলা: পার্টি হবে..
ছোয়া: বান্ধবীরা.. একসাথে..
মাহি: একসাথে.. মানেই মজা..
নীলা: হি হি হি..
নীলা: চল.. নাইট ক্লাবে যাই..
ছোয়া: ঠিকাছে.. যাবো..
মাহি: ছোয়া তুই সত্যিই যাবি?? বিশ্বাস হচ্ছে না!!
নীলা: ছোয়া রাজি হয়েছে.. তাড়াতাড়ি চল.. কখন আবার ওর মত ঘুরে যাবে!!
মাহি: হা হা হা..
মাহি: আমি নাচানাচি করবো..
নীলা: আমি মনের মানুষ খুঁজবো..
ছোয়া: আমি কি করবো!!
নীলা: মাহি.. ছোয়াকে নাইট ক্লাবে নিয়ে একা ছেড়ে দিবো..
মাহি: এটা তো আমিও মনে মনে ভাবছিলাম!!
ছোয়া: এটাই কি নাইট ক্লাব??
মাহি: জ্বি, ম্যাডাম!!
নীলা: হি হি হি..
নীলা: কেমন লাগছে আমাকে??
ছোয়া: সুন্দর..
মাহি: ছোট খাটো হাতি..
মাহি: ছোয়াকে তাহলে.. একা ছেড়ে দেই??
নীলা: অবশ্যই!!
ছোয়া: না!! না..
Mon Niye Khela Bangla Comics (Part-2)
Mon Niye Khela Bangla Comics Part-2 এর সবচেয়ে আকর্ষণী অংশ হলো আয়ানের ক্ষমতা প্রদর্শন!! আকাশের মতো এলোমেলো ছেলেটাও তার বড়ভাই আয়ানকে ভয় পায়..
আকাশ তো জারার সাথে খুবই জোর জবরদস্তি করছে!! জারা বার-বার নিজেকে আকাশের কাছ থেকে ছাড়াতে চাইছে কিন্তু আকাশ কোনো ভাবেই জারাকে শান্তি দিচ্ছে না..
জারা বান্ধবী আনিকা আর রিয়াও এইসব দেখে খুবই ভয় পাচ্ছে.. তারা জারাকে বিপদের মধ্যে দেখেও ভয় সাহায্য করতে পারছে না!! তাছাড়া আকাশ টানাটানি করে জারাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে..
যদিও জারা স্পষ্ট ভাবেই আকাশকে জানিয়ে দিয়েছে যে তার বয়ফ্রেন্ড আছে.. কিন্তু আকাশ এটা শুনে জারার পিছু তো ছাড়লোই না, উলটো টাকার গরম দেখিয়ে জারার বয়ফ্রেন্ডকেই কিনে ফেলতে চাইছে সে..
এই পর্বে আকাশের এমন পাগলামি দেখে খুবই বিরক্ত লাগতে পারে.. বেশি টাকা-পয়সা থাকলে মানুষের মধ্যে অহংকার চলে আসে.. কিন্তু এখানে আকাশ যা করছে তা খুবই অন্যায় করছে.. সে যেনো টাকা দিয়ে সবকিছুই নিজের করে নিতে চায়.. যদিও এটা সম্ভব না!!
এদিকে নিশা আর দীপা আকাশের বড় ভাই আয়ানকে সবকিছু জানিয়ে দেয়.. আকাশ নাইট ক্লাবে এসে ঝামেলা করতে পারে সেটা আকাশের বড়ভাই আয়ান আগেই বুঝতে পেরেছিলো!! তাই সে দ্রুত আকাশকে থামানোর জন্য নাইট ক্লাবের দিকে রওনা দেয়..
আয়ানের সবকিছুর মধ্যেই রাজকীয়তা লক্ষ্য করা যাচ্ছে.. দামী গাড়ি, ভিআইপি সিকিউরিটি, সবকিছুই যেনো এটা বলতে চাইছে যে, আয়ান কোনো সাধারণ মানুষ না.. সে সবার চেয়ে আলাদা!!
এদিকে নিশা আর দীপা অনেক চেষ্টা করেও আকাশকে থামাতে পারছে না!! আকাশ জোর করে জারাকে তার বিছানায় নিয়ে যেতে চাইছে.. আর ঠিক এমন সময় ই আয়ান চলে আসে নাইট ক্লাবে..
আয়ান একাই যথেষ্ট তার ছোট ভাই আকাশকে সামলানোর জন্য.. আর তাই সে সব বডিগার্ডদের বলে দিয়েছে যে তার সাথে যেনো কেউ না আসে.. এমনকি নিশা আর দীপাও শেষ পর্যন্ত আয়ানের সাথে যায়নি!!
এদিকে হঠাৎ করে নিজের বড় ভাই আয়ানকে দেখে তো আকাশ খুবই অবাক হয়ে গেছে!! এতোক্ষন যেই আকাশ বাঘের মতো গর্জন করছিলো, আয়ান চলে আসার পরেই আকাশ যেনো বাঘ থেকে বিড়াল হয়ে গেছে.. সে এমন ভাব নিচ্ছে যেনো যে ভাজা মাছটাও উলটে খেতে জানে না!!
এদিকে জারা তো আয়ানকে দেখে খুবই খুশি.. সে আয়ানকে খুবই সম্মান করছে.. এতে আয়ান কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে সে তাকে চেনে নাকি!! জারার বাবা আয়ানের কোম্পানিতে চাকরি করে!! এটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আয়ান কতোটা ধনী!!
নিজের ছোট ভাই আকাশের ভুলের জন্য আয়ান জারার কাছে দুঃখ প্রকাশ করে.. সেই সাথে জারাকে একটা দামী গাড়িও উপহার দেয়!! গাড়ি পেয়ে তো জারা আর ওর বান্ধবীরা খুশিতে একেবারে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা!!
আসলে আয়ান জারাকে দামী গাড়ি উপহার দিয়ে নিজের ছোট ভাই আকাশের করা অন্যায়গুলো মুছে দেয়ার চেষ্টা করছে.. কারন জারা যদি আকাশের নামে পুলিশে অভিযোগ করে তাহলে অবশ্যই এতে আকাশের সাথে আয়ান আর ওর পরিবারেরও সম্মান নষ্ট হবে..
যাই হোক.. অন্যদিকে ছোয়ার দুই দুষ্টু বান্ধবী নীলা আর মাহি ছোয়াকে নিয়ে নাইট ক্লাবে এসে পরেছে.. আর এটাই প্রথম ছোয়ার নাইট ক্লাবে আসা.. এর আগে সে কখনো নাইট ক্লাবে আসেনি..
৩ বান্ধবী বেশ মজা করছে.. যদিও ছোয়া একটু চিন্তার মধ্যে আছে.. কারন সে আগে কখনো নাইট ক্লাবে আসেনি.. এমনকি ছোয়া এটাও জানে না যে নাইট ক্লাবে এসে কি করতে হয়!! বান্দবীদের মধ্যে বেশ মজা হচ্ছে..
কারন নীলা একটু মোটাসোটা.. যেহেতু খাওয়া-দাওয়া বেশি করে.. মোটাসোটা তো হবার ই কথা!! নীলা যখন জিজ্ঞেস করে যে ওকে কেমন লাগছে.. ছোয়া ভালো বললেও, মাহি সত্যিটা বলে দেয় যে, নীলাকে হাতির মতো লাগছে.. হা হা হা..
যাই হোক.. নীলা আর মাহি মিলে ঠিক করে যে ওরা ছোয়াকে নাইট ক্লাবের ভেতরে একা ছেড়ে দিবে.. কিন্তু ছোয়া এতে রাজি হয় না!! একে তো সে প্রথমবার নাইট ক্লাবে এসেছে.. আর এখানে কি হয়, কি করে, কিছু তো সে জানে না!!
আর সেই জন্যই তো নীলা আর মাহি মজা করে ছোয়াকে নাইট ক্লাবের ভেতরে একা ছেড়ে দিতে চাইছে.. এই পর্বে এতোটুকুই ছিলো.. তবে পরের পর্বে হয়তো ধামাক হবে!! কারন আয়ান, আকাশ এই নাইট ক্লাবেই আছে!!
কি যে হতে যাচ্ছে পরে পর্বে সেটা কিন্তু একেবারে আন্দাজ করাই যাচ্ছে না!! মাহি কিন্তু আয়ানকে খবুই পছন্দ করে.. কার সাথে কার দেখা হবে, ঘটনা কি কিছু ঘটবে নাকি, এইসব জানার জন্য দেখতে হবে পরের পর্ব..