(পর্ব-৩) মন নিয়ে খেলা – বাংলা কমিক্স – Mon Niye Khela – Bangla Comics

মন নিয়ে খেলা বাংলা কমিক্স পর্ব-৩ সম্পূর্ণ পড়তে পারবেন শুধুমাত্র golpoz.com ওয়েবসাইটে!! Mon Niye Khela Bangla Comics Part-3 তে থাকছে এখনো পর্যন্ত গল্পের সবচেয়ে রোম্যান্টিক কিছু মুহূর্ত..

মন নিয়ে খেলা বাংলা কমিক্স (পর্ব-৩)

নীলা: ছোয়া নামে কাউকে চিনিস??

মাহি: এটা আবার কে!!

ছোয়া: আরে.. তোরা থাম.. আমাকে রেখে যাস না..

ছোয়া: আ..

আয়ান: সাবধানে!!

ছোয়া: ধন্যবাদ!!

আয়ান: হুম..

ছোয়া: ছেলেটা অনেক সুদর্শন..

আয়ান: মেয়েটা অসম্ভব সুন্দরী..

আয়ান: আকাশের দিকে খেয়াল রেখো..

দীপা: জ্বি স্যার..

নিশা: ঠিকাছে স্যার..

বডিগার্ড: স্যার.. রাস্তা বন্ধ..

আয়ান: প্লিজ.. আমাকে যেতে দিন..

(আয়ান) শাড়ি পরে.. নাইট ক্লাবে!!

মাহি: ছোয়াকে এভাবে একা ছেড়ে দেয়া ঠিক হলো??

ছোয়া: লোকটাকে কি অনলাইনে খুঁজে পাওয়া যাবে??

নীলা: ঐ তো.. ওকে দেখা যাচ্ছে..

মাহি: কিরে.. কি করছিস??

নীলা: চল.. একটু নাচানাচি করি..

ছোয়া: আরে না..

আকাশ: ভাইয়াকে সবকিছু জানিয়েছো..

নিশা: মাফ করবেন.. আয়ান স্যারের হুকুম ছিলো.. আমি বলতে বাধ্য হয়েছি..

আকাশ: টাকা দিয়ে মেয়েটাকে পটিয়ে ফেলতে পারতাম.. তোমাদের জন্য মেয়েটা হাতছাড়া হয়ে গেলো..

আকাশ: এখন কি তুমি যাবে আমার বিছানায়??

আকাশ: কে যাবে আমার বিছানায়?? জবাব দাও..

নিশা: ঠিকাছে..আমি যাবো..

নিশা: আমার সাথে চলুন..

(আকাশ) এ তো সত্যিই নিয়ে যাচ্ছে..

(দীপা) এটাই আমাদের জীবন.. বসকে খুশি রাখতে হয়..

নিশা: স্যার.. দাঁড়িয়ে আছেন কেনো?? ভেতরে চলুন..

নিশা: চিন্তা করবেন না.. আপনার ভাইয়া জানতে পারবে না!!

আকাশ: যতটা খারাপ আমাকে সবাই মনে করে ততটা খারাপ না আমি..

আকাশ: দীপা কে গিয়ে বলো আমি বাসায় যাবো..

নিশা: ঠিকাছে স্যার..

নিশা: আকাশ স্যারকে যেমনটা ভেবেছিলাম.. আসলে সে ঠিক তার উল্টো..

দীপা: নিশা..

নিশা: আমি ঠিকাছি..

নিশা: আকাশ স্যারকে আমরা চিনতে পারিনি.. আমি সুযোগ দেয়ার পরের আকাশ স্যার কিছুই করেনি!!

দীপা: আকাশ স্যার কি আসলেই এতো ভালো মানুষ?? বিশ্বাস হচ্ছে না!!

নিশা: আকাশ স্যার বাসায় চলে যাবেন..

দীপা: ঠিকাছে.. চলো তাহলে..

(আকাশ) একটা গেছে.. দুটো পেয়েছি!! ডাবল মজা হবে..

আকাশ: দীপা.. নিশা.. চলো বাড়ি যাবো..

নিশা: একসাথে দুটো!!

দীপা: আকাশ স্যার!!

দীপা: তোকে পছন্দ হয়নি আকাশ স্যারের.. বুঝেছিস??

আকাশ: নিশা.. দীপা.. তাড়াতাড়ি এসো..

দীপা: আকাশ স্যার ডাকছে..

নিশা: হুম!!

আনিকা: চলো সোনা..

নিশা: মেয়ে দুটোর.. ঢং দেখেছিস??

(আকাশ) আজ সারারাত.. বিছানা কাঁপাবো!!

Mon Niye Khela Bangla Comics (Part-3)

Mon Niye Khela Bangla Comics Part-3 পুরোটাই রোমান্স আর দারুণ সব চমক দিয়ে ভরপুর!! গল্প যতো এগিয়ে যাচ্ছে ততোই মজাদার হচ্ছে!!

নীলা আর মাহি তো ছোয়াকে নাইট ক্লাবের ভেতরে একা ছেড়ে দেইয়েই দৌড়ে পালিয়ে যায়.. এদিকে ছোয়া তো প্রথমবার নাইট ক্লাবে এসেছে, এখানে কি করে কোথায় যাবে কিছুই জানে না, তাই ছোয়া মাহি আর নীলার পেছনে পেছনে দৌড়াতে থাকে.. আর ঠিক তখনই ঘটে যায় এই গল্পের সবচেয়ে রোম্যান্টিক ঘটনা!!

ছোয়া হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলো, ঠিক সেই সময় আয়ান ছোয়াকে ধরে ফেলে!! ছোয়া তো খুবই লজ্জা পেয়ে যায়.. কিন্তু সে আয়ানকে ধন্যবাদ জানায় তাহলে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য.. এরপর দুজনেই দুইদিকে চলে যেতে থাকে.. কিন কিন্তু দুজনেই পেছনে ফিরে একে অপরকে দেখছিলো!! তার মানে আমাদের আয়ান তার মনের রানীকে পেয়ে গেছে!!

আয়ান মনে মনে ছোয়ার রূপের প্রশংসা করতে থাকে.. অন্যদিকে আয়ানের মতো এতো হ্যান্ডসাম ছেলে দেখে ছোয়ার মনে ধরে যায়!! দুজনেরই দুজনকে অনেক পছন্দ হয়.. এখানেই তো শুরু হয়ে যায় আসল মজা!! কারন আপনারা তো জানেন ই ছোয়ার বান্ধবী মাহি যে আয়ানকে কতোটা ভালোবাসে!! ঘটনাটা কতোটা জটিল সেটা ভেবেছেন একবার??

আয়ান তাদের নারী বডিগার্ড নিশা আর দীপাকে আকাশের দিকে খেয়াল রাখার জন্য নির্দেশ দিয়ে নাইট ক্লাব থেকে বের হয়ে যায়.. আর নাইট ক্লাব থেকে বের হতেই অসংখ্য মানুষ আয়ানকে এক নজর দেখার জন্য ঘিরে ধরে.. বেশি করে মেয়েরা আর সাংবাদিকেরা এমন ভাবে আয়ানকে ঘিরে ধরেছে যে আয়ানের গাড়ি বের হবার মতো সামান্য জায়গাটুকুও নেই!!

তাই আয়ান সবাইকে অনুরোধ করতে থাকে তাকে বের হবার জন্য রাস্তা ফাঁকা করে দিতে.. আর এই ঘটনার মাধ্যমে এটাই বোঝা যায় যে আয়ান যে কতোটা জনপ্রিয় একজন ব্যক্তি!! আর আয়ানের মতো এমন একজন লোকের ভালো লেগেছে ছোয়াকে!! তার মানে ছোয়ার মধ্যে অবশ্যই বিশেষ কিছু তো আছেই!! আয়ান গাড়িতে বসে বসেও ছোয়ার কথা ভাবছে.. তাছাড়া ছোয়া যেই ভদ্র পোশাক করে নাইট ক্লাবে এসেছে, এটা আয়ানের চোখে লেগে গেছে!!

অন্যদিকে মাহি আর নীলা তো মনের আনন্দে নাইট ক্লাবে নাচানাচি করছে.. কিন্তু এদিকে মাহির মনের মানুষ আয়ানের সাথে যে তার নিজের প্রিয় বান্ধবীর মনে মনে ভাব হয়ে যাচ্ছে সেই খবর নেই মাহির!! তারা একই ক্লাবে আছে, কিন্তু মাহি কিছুই জানে না!! এটা তো বলা যেতেই পারে যে মাহি নিজের পায়ে কুড়াল মেরেছে!! কারন ছোয়াকে তো তারাই জোর করে নাইট ক্লাবে নিয়ে এসেছে!!

এদিকে ছোয়াও মনে মনে আয়ানের কথা ভাবছে.. এমনকি আয়ানের পরিচয় জানার জন্য সে ইন্টারনেটে আয়ানের খোঁজ করতে থাকে!! যদিও সে এখনো পর্যন্ত আয়ানের নামটাই জানে না!! নীলা আর মাহি এমন সময় ছোয়াকে তাদের সাথে নাচানাচি করতে বললে ছোয়া এতে রাজি হয় না, কারন সে আসলেই ভদ্র মেয়ে.. আর ছোয়ার এই ভদ্রতাই আয়ানের নজরে ছোয়ার জন্য আকর্ষণ তৈরী করেছে..

এখানে আকাশের তো মাথা গরম হয়ে আছে!! সে তাদের বডিগার্ড নিসা আর দীপার উপরে খুবই রেগে আছে, কারন ওরাই আকাশের বড় ভাই আয়ানকে নাইট ক্লাবে ঘটনা জানিয়েছে.. আকাশ ওর বড় ভাই আয়ানকে খুবই ভয় পায়, তাই এতক্ষণ কিছু বলেই.. কিন্তু যখনই আয়ান নাইট ক্লাব থেকে চলে যায়, তখনই সে নিশা আর দীপার উপর রাগ করতে থাকে..

এক পর্যায়ে আকাশের রাগ মাত্রা ছাড়িয়ে যায়, নিশা আর দীপা কোনো ভাবেই আকাশকে শান্ত করতে পারছিলো না!! কারন আকাশ তো চেয়েছিলো জারাকে বিছানায় নিয়ে যেতে, কিন্তু ওদের জন্য তো সেটা সম্ভব হলো না!! এখন আকাশের বিছানায় কে যাবে সেটা নিয়েই আকাশ নিশা আর দীপার উপর প্রচন্ড রাগ করতে থাকে..

ঠিক সময় সময় নিশা আকাশকে বলে যে সে তার বিছানায় যেতে রাজি.. আর নিশার এই কথা শুনে আকাশ তো মনে মনে লজ্জা পেয়ে যায়!! আকাশের রাগ একেবারে শান্ত হয়ে যায়, কারন আকাশ এটা কখনোই কল্পনা করেনি যে নিশা ওর বিছানায় যাওয়ার প্রস্তাব দিবে..

নিশা আকাশের হাত ধরে আকাশকে নিয়ে যায় নাইট ক্লাবের একটা রুমের দিকে.. আকাশ লজ্জায় পরে আস্তে আস্তে নিশার পেছনে হাটছিলো.. নিশা এটা খেয়াল করেছে, তাই নিশা আকাশকে অভয় দিয়েছে যে সে তার বড় ভাই আয়ানকে কিছুই বলবে না!!

নিশা যখন রুমের দরজা বন্ধ করে আকাশের কাছাকাছি চলে আসে তখন আকাশ নিশাকে থামিয়ে দিয়ে বলে যে সে নিশার সাথে এইসব করতে চায় না!! আকাশ এটাও বলে যে সবাই তাকে যতো খারাপ ছেলে মনে করে আসলে সে ততো খারাপ ছেলে না!!

নিশার চোখ দিয়ে আগের থেকেই পানি পরছিলো.. কারন সে আকাশের রাগ শান্ত করার জন্য নিজের ইজ্জত আকাশকে দিতে চেয়েছিলো.. কিন্তু আকাশ তাকে সম্মান করাতে নিশা মনে মনে অনেক খুশি হয়েছে.. নিশা যখন রুম থেকে বের হয়ে দীপার কাছে আসে তখন সে আকাশের অনেক প্রশংসা করতে থাকে!!

কিন্তু নিশার সেই প্রশংসা আর বেশিক্ষণ স্থায়ী হয় না!! ইতিমধ্যে আকাশ তার দুইপাশে জারার দুই বান্ধবী রিয়া আর আনিকাকে নিয়ে হাজির হয় নিশা আর দীপার সামনে.. আকাশের সাথে দুইটা মেয়েকে দেখে নিশা আর দীপা দুজনেই একেবারে অবাক!! এদিকে আকাশ তো মনে মনে অনেক খুশি, সে ভাবছে, একটা গেছে তো কি হয়েছে, দুইটা পেয়েছে!! হা হা হা..

আকাশের সাথে দুই মেয়ে দেখে দীপা এবার নিশাকে খোঁচা দিয়ে বলে, আকাশের মনেহয় নিশাকে পছন্দ হয়নি, তাই নিশাকে বাদ দিয়ে অন্য মেয়েদের সাথে নিয়েছে বিছানা কাঁপানোর জন্য!! হি হি হি..

এখানে আমরা নিশাকে কিছুটা রাগ করতে দেখি!! নিশা মনে মনে বেশ ভালোই হিংসা করছে আকাশের সাথে না মেয়ে দুটোকে নিয়ে.. হয়তো নিশা মনে মনে ভাবছে যে, বিছানা যেহেতু কাঁপাবে, আমার সাথেই কাপাতো, অন্য মেয়েদের নিয়ে এসে আমাকে কেনো অপমান করলো!! হি হি হি.. নিশার মাইন্ডে লাগছে!!

এদিকে আকাশ তো অনেক খুশি, সে আজ রাতে রিয়া আর আনিকাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে.. রাতে দুজনের সাথে খুব মজা করবে এটা ভাবেই তার উত্তেজনা বেড়ে গেছে.. হা হা হা..