(পর্ব-১) মন নিয়ে খেলা – বাংলা কমিক্স – Mon Niye Khela – Bangla Comics

মন নিয়ে খেলা বাংলা কমিক্স পর্ব-১ এখন শুধুমাত্র golpoz.com ওয়েবসাইটে!! Mon Niye Khela Bangla Comics Part-1 সম্পূর্ণ ফ্রি পড়ুন শুধুমাত্র এখানে.. ধনী আর গরিবের অসাধারণ প্রেমের গল্প..

মন নিয়ে খেলা বাংলা কমিক্স (পর্ব-১)

(নিলয়) সেলফি তোলার আর জায়গা পেলো না!!

(নীলা) সেলফি গুলো তো বেশ ভালোই হয়েছে!! একটু অন্য স্টাইলে তুলি..

নীলা: আহহ!!

নিলয়: আরে…. সাবধানে!!

নীলা: ধন্যবাদ..

নিলয়: হুম..

নীলা: একটু.. কথা.. বলতে.. পারি??

(নীলা) কথা বলতে চাইলাম.. পাত্তাই দিলো না!!

(নিলয়) যার টাকা নেই.. তার কিছুই নেই!!

ছোয়া: কিরে.. মাহি.. কি করছিস??

মাহি: আর বলিস না!! অফিসে.. কাজের চাপ!!

ছোয়া: নীলা আসছে.. তুইও.. চলে আয়.. আমার বাসা ফাঁকা আছে!!

মাহি: তাহলে তো.. অবশ্যই আসবো!!

(ছোয়া) ওরা আসার আগেই.. রান্নার কাজ গুলো শেষ করে ফেলি..

(মাহি) ফাইল টা আয়ান স্যারকে দিয়েই যাই!!

মাহি: স্যার.. আজকে কি.. একটু তাড়াতাড়ি.. বাসায়.. যেতে পারি??

আয়ান: হুম..

(মাহি) প্রয়োজনের বেশি একটা কথাও বলে না..

(মাহি) কেনো তাড়াতাড়ি বাসায় যাচ্ছি.. সেটা একবার জিজ্ঞেস ও করলো না!!

(আয়ান) সময়.. ভালোবাসা.. দুটোই অনেক দামী..

(মাহি) আয়ান স্যার.. কবে বুঝবেন আপনি?? আমার মনের কথা..

ছোয়া: কিরে.. নীলা.. কোথায় তুই?? এতো সময় লাগছে কেনো!!

নীলা: এইতো.. চলে এসেছি.. দরজা খোল..

ছোয়া: তুই এসেছিস!! মাহি ও আসছে..

নীলা: আরে বলিস কি!! অনেক মজা হবে..

নীলা: এতো কিছু বানিয়েছিস!!

ছোয়া: এগুলো সব তোদের জন্য..

নীলা: যা আছে.. সব আমার.. তোরা কিন্তু.. পাবি না!!

ছোয়া: যা আছে.. সব খেয়ে ফেল!! তারপর.. বেলুনের মতো.. ফুলে যা..

নীলা: আমি কি.. মোটা.. হয়ে যাচ্ছি??

ছোয়া: আরে না!! তুই তো.. চিকনি চামেলি.. খা.. বেশি করে খা..

নীলা: হি হি হি.. আজকেই শেষ!! পরে আর খাবো না!!

ছোয়া: ৫ বছর যাবৎ শুনছি.. আজকেই শেষ!!

নীলা: হি হি হি.. সত্যি.. আজকেই শেষ..

নিশা: দীপা.. চলো..

দীপা: স্যার.. এখন যেতে পারেন..

আকাশ: ভাইয়া কি এখনো আমাকে ছোট বাচ্চা মনে করে??

নিশা: না স্যার!!

আকাশ: আমি একা থাকতে চাই..

নিশা: ঠিকাছে স্যার!!

আনিকা: খুব মজা হচ্ছে..

জারা: আমার বয়ফ্রেন্ড কখন যে আসবে!!

রিয়া: ফোন দে..

আকাশ: উফ!! মেয়েটাকে পছন্দ হয়েছে..

দীপা: আকাশ স্যারকে দেখেছিস??

নিশা: দেখেছি.. মনেহচ্ছে একটা ঝামেলা হবে!!

আকাশ: এই মেয়ে.. শুনছো?? তোমার নাম কি??

Mon Niye Khela Bangla Comics (Part-1)

Mon Niye Khela Bangla Comics Part-1 এর প্রথম পর্ব দেখে এটা খুব ভালো ভাবেই বোঝা যাচ্ছে যে এখানে একটা রাজকীয় প্রেম কাহিনী শুরু হতে যাচ্ছে.. প্রেম ভালোবাসা দিয়ে ভরপুর.. যেদিকে যাবেন, সেদিকেই প্রেমিক আর প্রেমিকা..

প্রথমেই দেখা যায় নিলয় আর নীলাকে.. তারা দুজনেই অপরিচিত.. লিফটে ওঠার সময় নীলা বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করে সেলফি তুলছে.. ঐ যে, থাকে না কিছু মেয়ে, যাদের আমরা ফেলফি কুইন বলে ডাকি?? তারা যেখানে যায়, সেখানেই সেলফি তোলে..

নীলা হচ্ছে ঠিক সেই রকম একটা মেয়ে.. আর লিফটে নীলাকে সেলফি তুলতে দেখে নিলয় কিছুটা বিরক্ত হয়ে মনে-মনে বলতে থাকে অনেক কিছু.. কিন্তু এরই মাঝে ঘটে যায় একটি রোম্যান্টিক দুর্ঘটনা!! মানে.. নীলা ঢং করে সেলফি তুলতে গিয়ে পা পিছলে যখন পরে যাচ্ছিলো, নিলয় তাকে ধরে ফেলে..

স্বাভাবিক ভাবেই নিলয়কে ধন্যবাদ জানায় নীলা.. তারপর যখনই নিলয়ের সাথে কথা বলতে এগিয়ে যাবে.. তখনই নিলয় চলে যায়!! ঘটনা টা কি হলো!! নিলয় কি ভাব নিলো নাকি নীলার সাথে?? নীলা তো সেটাই ভাবছে যে ছেলেটা হয়তো তার সাথে ভাব নিয়েছে.. তারা কিন্তু এখনো কেউ কারো নাম জানে না এখনো!!

তারপর নিলয়কে দেখা যায় রাস্তায় একা-একা হাঁটতে.. নিলয় মন খারাপ করেই হাঁটছিলো.. নিলয়ের কথা শুনে বোঝা যাচ্ছিলো যে তার মন খারাপ.. হয়তো টাকার অভাব.. কারন সে মনে মনে ভাবছে যে টাকা ছাড়া সবকিছুই অস্তিত্বহীন.. যার টাকা আছে, সে সবকিছুই পায়, কিন্তু যার টাকা নেই সে সবকিছু থেকে বঞ্চিত হয়!!

তারপর দেখা যায় ছোয়াকে.. সে খুবই ভদ্র আর শান্ত স্বভাবের মেয়ে.. তবে যখনই তার বাড়ি ফাঁকা থাকে, তখনই হয়তো তার বান্ধবীদের সাথে একটু মজা করার সুযোগ খোঁজে!! তাই সে তার বান্ধবী মাহিকে ফোন করে বাসায় আসার জন্য আমন্ত্রণ জানায়..

মাহি যদিও অফিসে কাজের চাপে ব্যস্ত ছিলো.. কিন্তু যখন সে জানতে পারে সে নীলাও আসছে ছোয়ার বাড়িতে, তখন মাহি রাজি হয়ে.. রাজি তো হবার ই কথা, কারন নীলা যেমন দুষ্টু প্রকৃতির মেয়ে, ওর সাথে থাকে হয়তো একটু বেশিই মজা হয়!!

যাই হোক, আমাদের ছোয়া কিন্তু বেশ ভালো রান্না করতে পারে.. আর আমাদের নীলা খেতে খুবই পছন্দ করে!! হয়তো অনেকেই খেয়াল করেছেন যে, নীলা কিন্তু একটু মোটাসোটা.. তবে এতোটাই মোটা না যে দেখতে খারাপ লাগবে.. নীলা কিন্তু বেশ আকর্ষণীয় বডি ফিগারের মেয়ে.. হয়ত গরম বললে ভুল হবে না!!

নীলা তো ছোয়ার বাড়িতে এসেই ছোয়ার রান্না করা মজার-মজার খাবারের উপরে ঝাঁপিয়ে পরে.. সে একাই সব খাবার শেষ করে দিতে চায়.. কিন্তু ছোয়া তাকে মনে করিয়ে দেয় যে, এভাবে খেতে থাকলে সে তার ওজন কমাতে তো পারবেই না, উলটো বেলুনের মতো ফুলে যাবে!!

নীলা ও একটু আফসোফ করে জিজ্ঞেস করে, সে কি আসলেই বেশি মোটা হয়ে গেছে নাকি!! নীলা এটাও বলে যে আজকের পর থেকে সে আর বেশি-বেশি খাবে না.. কিন্তু ছোয়া যেভাবে বলে সে, নীলা নাকি প্রায় ৫ বছর যাবৎ খাওয়া-দাওয়া কমিয়ে দিবে বলছে.. তার মানে নীলা হয়তো কালকে খেতে-খেতে বলবে.. আজকেই শেষ, কালকে থেকে কম খাবো.. হা হা হা..

আপনারা কি মাহি, ছোয়া, আর নীলার মাঝে হারিয়ে গেছেন?? এই পর্বে খুব অল্প সময় দেখানো আয়ানের কথা কি ভুলে যাচ্ছেন?? নাকি আয়ান আপনাকে হৃদয়ে জায়গা করে নিয়েছে?? আয়ান এমন একজন পুরুষ, যেমন পুরুষ মানুষ মেয়েদের স্বপ্নের রাজকুমার হিসেবে থাকে!!

আর স্বাভাবিক ভাবেই মাহি আয়ানের প্রেমের পরে গেছে.. আয়ান কিন্তু বিশাল বড়লোক!! সে যে কতো বড়লোক, আর কতো ক্ষমতাশালী, সেটা তার কথাবার্তা আর চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে.. তবে যাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছে টাকার কোনো দাম নেই.. আয়ানের কাছে টাকার কোনো দাম নেই.. সে সময় আর ভালোবাসাকে গুরুত্ব দেয়!!

তারপর দেখানো হয় আকাশকে.. আকাশের দামি গাড়ি আর সাথে দুজন মেয়ে বডিগার্ড দীপা ও নিশাকে দেখেই বোঝা যাচ্ছে আকাশ যে কতো বড়লোক পরিবারের ছেলে!! আকাশ কিন্তু নাইট ক্লাবে এসেছে মজা করতে.. কিন্তু সে নিজেকে বন্দি মনে করছে, যদিও দীপা আর নিশার মতো এমন আকর্ষণীয় মেয়ে বডিগার্ড থাকতেও নিজেকে কেনো বন্দি মনে করছে, সেটাই বুঝতে পারছি না!!

তবে আকাশ ওর বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করছিলো ওর বডিগার্ডদের.. আকাশ মনে করে তার বড়ভাই তাকে এখনো ছোট ছেলে ভাবে.. আর তাই হয়তো তাকে একা নাইট ক্লাবে আসতে দিতে চায়নি.. যদিও সাথে সুন্দরী দুজন মেয়ে বডিগার্ড দিয়েছে.. কিন্তু আকাশের তো দেখছি দীপা আর নিশার দিকে কোনো আগ্রহ ই নেই!!

আকাশের নজর পরে নাইট ক্লাবে নাচতে থাকে একটি মেয়ের দিকে.. মেয়েটির নাম জারা.. জারা তার বান্ধবীদের সাথে নাচানাচি করছিলো.. এমন সময় আকাশ জারা কাছে জারার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে.. কিন্তু দেখে যেটা মনে হচ্ছে, জারার বয়ফ্রেন্ড আছে, তাই সে আকাশকে পাত্তা দিচ্ছে না!!

এদিকে দীপা আর নিশা দূর থেকে আকাশের দিকে খেয়াল রাখছে.. যেহেতু তারা দক্ষ বডিগার্ড, তারা খুব সহজেই বুঝে যায় যে, আকাশ হয়তো একটা ঝামেলা করতে যাচ্ছে.. যদিও এখনো পর্যন্ত এই পর্বে সবকিছু স্বাভাবিক ই মনে হচ্ছে.. তবে হয়তো পরের পর্বে কিছু একটা ঘটতে পারে!!