মনের মিলন বাংলা কমিক্স পর্ব-১ শুধুমাত্র Golpoz.com ওয়েবসাইটে পাবেন!! Moner Milon Bangla Comics Part-1 সম্পূর্ণ ফ্রিতে পড়ুন এখানে.. এক বাবা তার বুড়ো বন্ধুর সাথে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে..
মনের মিলন বাংলা কমিক্স (পর্ব-১)
ফাইজা: কেনো আপনার মতো একজন বয়স্ক লোককেই আমার বিয়ে করতে হবে??
রাহাত: আমি তো বিয়ের জন্য জোর করছি না..
রাহাত: আমাকে পছন্দ না হলে তোমার বাবা-মাকে জানাও..
ফাইজা: বলেছিলাম.. লাভ হয়নি!!
রাহাত: বাড়িতে গিয়ে আবার কথা বলো..
ফাইজা: ঠিকাছে.. এখন আসছি..
রাহাত: তোমাকে বাড়িতে পৌছে দেই??
ফাইজা: আমি একাই যেতে পারবো..
ফাইজা: ঐ বয়স্ক লোকটাকে আমি বিয়ে করবো না..
ফাইজা: বাবাকে তুমি বোঝাও.. প্লিজ মা..
রোজিনা: একটা মাত্র মেয়ে আমাদের.. অনেক কান্নাকাটি করছে..
লতিফ: মেয়েকে বোঝাও.. বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে..
রোজিনা: একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে.. কেনো মেয়েটার জীবন নষ্ট করতে চাইছো??
লতিফ: এই বিয়েটা যদি না হয় তাহলে ১ মাসের মধ্যে এই বাড়িটা হারাতে হবে আমাদের.. সেটা কি তুমি জানো না??
রোজিনা: আরেকটা বার ভেবে দেখো..
লতিফ: বিয়েটা হচ্ছে.. এটাই ফাইনাল..
লতিফ: আমার বন্ধু রাহাতের সাথেই ফাইজার বিয়েটা হচ্ছে.. এটাই আমার শেষ কথা..
ফাইজা: বাবা-মাকে বোঝাতেই পারছি না.. তারা আমাকে ঐ বুড়ো লোকটার সাথেই বিয়ে দিবে..
রাহাত: মেয়েটার সাথে কি আমি অন্যায় করছি??
ফাইজা: এতো রাতে উনি কেনো ফোন দিচ্ছেন!! শান্তিতে কি একটু কাঁদতেও পারবো না!!
রাহাত: ফোন তো ধরছে না!! ঘুমিয়ে পড়েছে মনেহয়.. এতো রাতে ফোন দিয়ে ভুল করলাম না তো??
ফাইজা: হ্যালো!! বলুন.. আমি শুনতে পাচ্ছি..
রাহাত: আমিও স্পষ্ট শুনতে পাচ্ছি!! তোমার কান্নার শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছি.. কি হয়েছে?? কাঁদছো কেনো??
ফাইজা: আমি কেনো কাঁদছি সেটা জেনে আপনার কি লাভ?? কেনো ফোন দিয়েছেন সেটা বলুন..
রাহাত: তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ করছিলাম.. কিন্তু আফসোস.. কোথাও কোনো তথ্য খুঁজে পেলাম না!!
ফাইজা: সারাজীবন খুঁজলেও পাবেন না!! কারন আমার কোনো বয়ফ্রেন্ড নেই!! আমি প্রেম টেম করি না!!
রাহাত: তাই নাকি!! তাহলে তো তুমি ভালো মেয়ে..আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়?? আমি কিন্তু ছেলে ভালো!!
ফাইজা: দয়া করে নিজেকে “ভালো ছেলে” বলবেন না.. বলুন.. “ভালো বুড়ো”.. ৬০ বছরের এক বুড়ো আপনি!! বুঝেছেন রাহাত সাহেব??
রাহাত: হা হা হা.. বুঝেছি ম্যাডাম.. বুঝেছি!! আমি.. ছেলে না.. আমি বুড়ো.. ঠিকাছে?? আমি কিন্তু পুরুষ মানুষ!! তা.. আমার মতো পুরুষ মানুষকে বিয়ে করতে সমস্যা কোথায়??
ফাইজা: আপনার মতো ৬০ বছরের পুরুষ মানুষকে.. আমার মতো ২০ বছরের মেয়ে কেনো বিয়ে করবে?? বিয়ের পরে আপনাকে নিয়ে রাস্তায় বের হলে সবাই বলবে আপনি আমার বাবা!!
রাহাত: হুম.. যুক্তি আছে তোমার কথায়.. আচ্ছা.. অনেক রাত হয়েছে.. ঘুমাও.. আমিও ঘুমাতে যাই!! শুভরাত্রি..
ফাইজা: আমার সাথে যুক্তিতে পারবে না তো.. তাই তো তাড়াতাড়ি ফোন রেখে দিলো!! নয়তো আরো কতো যে বক বক করতো..
ফাইজা: লোকটা খারাপ না.. ভালো ই.. কিন্তু তাই বলে.. নিজের চেয়ে ৪০ বছরের বড় কেউকে কি বিয়ে করা যায় নাকি!! বাবা মা কেনো এই বুড়ো লোকটার সাথেই আমার বিয়ে দিতে চাইছে??
রাহাত: বয়সের দিকে তো খেয়াল ই করিনি!! ফাইজা ঠিকই বলেছে.. বিয়ে করার মতো বয়স নেই আমার.. যদি বয়স কমানোর কোনো উপায় থাকতো!!
সোফিয়া: বিশ্বাস হচ্ছে না!! এটা কি আসলেই কাজ করছে??
সোফিয়া: প্রানীদের শরীরে তো কাজ করছে..
সোফিয়া: এখন আমার একজন বয়স্ক পুরুষ মানুষ দরকার.. জীবিত!!
সোফিয়া: আমি আপনার সাথে দেখা করতে চাই.. আজ রাতেই!! জরুরী দরকার আছে.. আপনাকে নিয়ে আসার জন্য লোক পাঠাচ্ছি..
Moner Milon Bangla Comics (Part-1)
এই Moner Milon Bangla Comics এর গল্পটা এতোটাই অসাধারণ যে.. এমন বাংলা গল্প হয়তো আপনি খুব একটা খুঁজে পাবেন ই না!! বাবা তার নিজের মেয়েকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চাইছে.. সেটাও শুধুমাত্র টাকার লোভে!!
এটা কি ভাবা যায়!! এমন বাবাও আছে দুনিয়াতে যে নিজের নিজের বন্ধুর সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইছে?? এখানে গল্পের নাইকা ফাইজা কিন্তু কুমারী মেয়ে.. আগে বিয়ে হয়েছে, বা ডিভোর্স হয়েছে, বা মেয়ের কোনো দোষ আছে, এমন কিছুই নেই!!
তবুও লতিফ সাহেব তার মেয়ে ফাইজাকে তারই বন্ধু রাহাতের সাথে বিয়ে দিতে চাইছে!! এটা ভাবলেই খারাপ লাগছে.. এই গল্পে ফাইজা এতো এতো কান্না করেছে যে আপনাদের ওকে দেখলেই মায়া লাগবে.. এমনিতেও ফাইজা মেয়েটা দেখতে অনেক সুন্দরী.. চোখে চশমা পরে.. চুলগুলো অনেক সিল্কি..
তবে এই গল্পের রাহাত সাহেবের জন্যও আপনার অনেক আফসোফ হবে!! তার বয়স প্রায় ৬০ বছর.. এই বয়সে সে যে কেনো বিয়ে করতে চাইছে সেটা এখনো পরিষ্কার হয়নি.. কিন্তু রাহাত সাহেব যে অনেক বড়লোক সেটা বোঝাই যাচ্ছে..
কারন ফাইজার বাবা যখন ফাইজার মায়ের সাথে কথা বলছিলো.. তখন এক পর্যায়ে যে বলেছে যে.. ফাইজার সাথে যদি তা বন্ধু রাহাতের বিয়ের না হয় তাহলে তাদের বাড়িটা হারাতে হবে..
হয়তো কোনো ঋণ পরিশোধ করার জন্যই ফাইজার বাবা তার বন্ধু রাহাতের থেকে টাকা নেবে.. বিনিময়ে তার ২০ বছর বুয়সী কুমারী সুন্দরী মেয়েকে রাহাতের মতো ৬০ বছর বয়সী এক বুড়োর হাতে তুলে দিবে.. কি চমৎকার!!
যাই হোক.. রাহাত সাহেব কিন্তু লোক খারাপ না!! সে যে নিজের চেয়ে ৪০ বছরের ছোট এক মেয়েকে বিয়ে করছে.. এই জন্য সে নিজেও আফসোস করছে.. সে ফাইজার কথা অনেক ভাবে.. এমনকি সে ফাইজাকে বিয়ের জন্য জোর ও করছে না..
ফাইজার বাবা-মা রাহাত সাহেবের সাথে ফাইজার বিয়ে দিতে রাজি হয়েছে বলেই রাহাত সাহেব ফাইজাকে বিয়ে করছে.. তবুও রাহাত সাহেব ফাইজার অনুমতিও চায় বিয়ের জন্য.. সে যে ফাইজাকে জোর করে বিয়ে করতে চায় না সেটা সে পরিষ্কার জানিয়ে দিয়েছে!!
কোনো এক কারনে রাহাত সাহেব ফাইজার বয়ফ্রেন্ডের খোঁজ নিচ্ছিলো.. কিন্তু পরে জানতে পারে যে ফাইজার কোনো বয়ফ্রেন্ড ই নেই.. এতে রাহাত সাহেব অনেক খুশি হলেও তার সেই খুশি বেশিক্ষন টিকে থাকে না!! কারন প্রথমে রাহাত সাহেব ভেবেছিলো ফাইজা হয়তো অন্য একটা ছেলেকে পছন্দ করে, যে জন্য তাকে বিয়ে করতে চাইছে না!!
কিন্তু পরে ফাইজা যখন রাহাত সাহেবকে সারাসরি জিজ্ঞেস করে যে, ২০ বছরের একটা মেয়ে কেনো ৬০ বছরের এক বুড়ো লোককে বিয়ে করতে চাইবে, তখন রাহাত সাহেবের কাছে কোনো উত্তর ছিলো না!!
এমনকি ফাইজা এটাও বলে যে, যদি রাহাত সাহেবের সাথে তার বিয়ে হয়, তাহলে বিয়ের পরে তারা যখন রাস্তায় বের হয়, তখন তাদের সবাই বাবা-মেয়ে মনে করবে!! ফাইজার এইসব কথা রাহাত সাহেবের মনে দাগ কেটে যায়!!
রাহাত সাহেব বুঝতে পারে যে, আসলেই তার এখন বিয়ের বয়স নেই.. সে মনে মনে তার যুবক বয়সে ফিরে যাওয়ার কথা চিন্তা করতে থাকে, যদিও এমন কোনো উপায় নেই, আর এটা কখনোই সম্ভব না!!
এই পর্বে একজন বিজ্ঞানীকে দেখানো হয় যার নাম সোফিয়া.. যে এমন একজনকে খুঁজছে যার বয়স বেশি, আর সে জীবিত!! তার মানে সোফিয়া এমন একজন বয়স্ক লোককে খুঁজছে যার উপরে সে তার গবেষণা চালাবে.. তবে সে কি আবিস্কার করেছে সেটা এখনো স্পষ্ট হয়নি!!
তবে কমিক্সের একেবারে শেষ পর্যায়ে সোফিয়া একজনের সাথে কথা বলছিলো.. হয়তো সে তার আবিস্কার নিয়ে কথা বলছিলো, যার সাহায্য তার লাগবে..
গল্পটা প্রথমে খুব সাধারণ মনে হলেও.. শেষ পর্যায়ে বিজ্ঞানী সোফিয়া আর তার গোপন ল্যাবরেটরি যখন দেখানো হয়.. তখন এটা স্পট হয়ে যায় যে এই গল্পটা এটা সাইন্স ফিকশন গল্প হতে যাচ্ছে!! আর সেই জন্যই প্রথমে বলেছিলাম.. বাংলাতে এমন গল্প খুঁজে পাওয়া খুবই মুশকিল!!