প্রানহীন ভালোবাসা বাংলা কমিক্স পর্ব-১ সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবেন শুধুমাত্র golpoz.com ওয়েবসাইটে!! Pranheen Valobasha Bangla Comics Part-1 একেবারেই ভিন্ন রকম একটি গল্প কারন এই গল্পে পাবেন ভৌতিক অনুভূতি, সাথে সাথে রাক্ষস আর মানুষের প্রেম কাহিনী!!
প্রানহীন ভালোবাসা বাংলা কমিক্স (পর্ব-১)
(সোনালি) সময় হয়ে গেছে.. মানুষ শিকার করার.. এখন যেতে হবে..
(সোনালি) একজন অবিবাহিত পুরুষ মানুষ দরকার..
সোনালি: কিকা.. কিকা.. তুই কোথায়??
(কিকা) মনেহচ্ছে.. ম্যাডাম ডাকছে..
কিকা: ম্যাডাম.. আমি আসছি..
সোনালি: কোথায় গিয়েছিলি??
কিকা: ম্যাডাম.. ক্ষুধা লেগেছিলো.. হরিণের গোশত খাচ্ছিলাম..
সোনালি: মানুষ শিকার করবো.. চল আমার সাথে..
কিকা: চলুন ম্যাডাম..
সোনালি: একটু দাঁড়াও!!
রনি: কি সুন্দরী.. গাড়ি থামালে কেনো??
রনি: জঙ্গলে হারিয়ে গেছো নাকি?? চলো আমার সাথে..
কিকা: ঐ পোলা.. এদিকে.. একবার এদিকে দেখ..
কিকা: খাহহহ..
রনি: ওরে বাবা!! রাক্ষস..
কিকা: ম্যাডাম.. এই পোলা তো অবিবাহিত..
সোনালি: অবিবাহিত হলেও লাভ নেই!! অনেক মেয়ের সাথে মেলামেশা করেছে..
ফাহাদ: ২৪ ঘন্টা সময় দিলাম.. রনিকে খুঁজে বের করুন..
পুলিশ: স্যার.. আমরা চেষ্টা করছি.. গাড়িটা পেয়েছি.. কিন্তু..
কিকা: কতোদিন পরে.. মানুষ রান্না হচ্ছে.. জিভে পানি চলে এসেছে..
কিকা: ম্যাডাম.. রান্না হয়ে গেছে.. একটু টেস্ট করে দেখুন..
সোনালি: তুই একাই খা..
ফাহাদ: রনি.. ভাই আমার.. কোথায় তুই??
কিকা: ম্যাডাম.. একবার টেস্ট করে দেখুন.. খুব মজা..
সোনালি: না.. খাবো না..
(সোনালি) আমি কি আসলেই রাক্ষসী?? তাহলে দেখতে কেনো মানুষের মতো আমি??
(সোনালি) মনে হচ্ছে আজ রাতে.. কিছু একটা হতে যাচ্ছে..
ফাহাদ: রাতেই জঙ্গলে যাচ্ছি.. সবাইকে জানিয়ে দাও..
আর্মি: Ok Sir..
আর্মি: Please Sir.. জঙ্গলটা ভালো না.. শুনেছি ওখানে..
ফাহাদ: Stop.. আমি যাচ্ছি.. এটাই Final!! রনির Last Location??
আর্মি: দিচ্ছি স্যার..
আর্মি: ফাহাদ স্যার.. রনি স্যারের Last Location পেয়ে গেছি..
ফাহাদ: Let’s Go, Boys..
ফাহাদ: জঙ্গলে সমস্যা আছে.. সবাই একসাথে যাচ্ছি না.. Backup থাকবে পেছনে..
আর্মি: ঠিকাছে স্যার..
পুলিশ: স্যার.. আমরা চেষ্টা করছি..
ফাহাদ: আপনাদের আর চেষ্টা করতে হবে না.. বাড়িতে গিয়ে ঘুমান..
(ফাহাদ) অদ্ভুত জঙ্গল..
ফাহাদ: তোমরা ঐ দিকটা দেখো.. আমি সামনে যাচ্ছি..
ফাহাদ: এই মেয়ে.. দাঁড়াও বলছি..
(সোনালি) সর্বনাশ.. মানুষ..
ফাহাদ: এতো রাতে জঙ্গলে কি করছো??
সোনালি: হু.. হু.. রাস্তা ভুলে হারিয়ে গেছি..
কিকা: হি হি হি.. জঙ্গলে মানুষ এসেছে..
আর্মি: এখানে কিছু একটা ঝামেলা মনে হচ্ছে..
কিকা: খাহহহ..
আর্মি: রা.. রা.. রাক্ষস..
(গুলির শব্দ..)
ফাহাদ: ওরা বিপদে পরেছে..
সোনালি: আমার খুব ভয় করছে..
ফাহাদ: আমার সাথে চলো..
(সোনালি) কোথায় নিয়ে যাচ্ছে?? ঝামেলায় পরে গেলাম!!
কিকা: মানুষ কতো দুর্বল.. আমার মতো সামান্য রাক্ষস কে হারাতে পারে না!!
Pranheen Valobasha Bangla Comics (Part-1)
Pranheen Valobasha Bangla Comics Part-1 কে রূপকথার গল্প ভেবে ভুল করবেন না, কারন এটা বড়দের গল্প!! কিছুটা Horror Comics বললে ভুল হবে না, তবে এখানে কিছু Action আছে দারুণ!!
এখানে গল্পের নাইকা সোনালিকে সুন্দরী নারী ভেবে ভুল করবেন না!! কারন সোনালি কোনো মানুষ না, সে আসলে একটা রাক্ষসী.. আর সোনালির সাথে অন্য আরেকটা রাক্ষসী আছে, কিকা, তাকে দেখতে তো কোনো সন্দেহ ই থাকার কথা না যে সে একেবারে পরিপূর্ণ রাক্ষসী.. কিকা কিন্তু আসলেই ভয়ংকর!!
এই কমিক্স এর মধ্যে একটা ব্যাপার হয়তো আপনাদের অনেকের কাছে ভালো না ও লাগতে পারে, আর সেটা হচ্ছে সেই রাক্ষস গুলো মানুষ শিকার করে, মানুষ রান্না করে, মানুষ খায়!! এর চেয়ে বেশি ভয়ানক ব্যাপার আর কি হতে পারে?? তাছাড়া কিকাকে বনের একটা হরিণের গোসত খেতেও দেখা গেছে..
কিন্তু একটা ব্যাপার খুবই অবাক লেগেছে, আর সেটা হচ্ছে, গল্পের নাইকা সোনালি রাক্ষসী হওয়ার পরেও দেখতে একেবারে মানুষের মতো.. শুধু মানুষ বললে ভুল হবে, সোনালি দেখতে পরীর মতো সুন্দরী!! আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সোনালি নিজেও জানে না সে রাক্ষসী হবার পরেও কেনো মানুষের মতো..
তাছাড়া সোনালিকে এখনো পর্যন্ত মানুষ খেতে দেখা যায়নি.. এমনকি সোনালিকে এখনো পর্যন্ত রাক্ষসদের মতো কোনো আচরণ করতেও দেখা যায়নি.. সোনালি যখন রনিকে শিকার করার জন্য রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে বের করেছিলো, তখন কিন্তু সোনালি কিছুই করেছি রনিকে.. যা করার কিকা করেছে..
এমনকি, গল্পের নায়ক, হ্যান্ডসাম হিরো ফাহাদের সাথে যখন সোনালির দেখা হয় তখন সোনালি কিন্তু ফাহাদের উপরে কোনো আক্রমণ করেনি!! অন্যদিকে ফাহাদের সাথে জঙ্গলে আসা সবচেয়ে সেরা আর্মি কমান্ডোদের কিকা চোখের পলকেই শেষ করে ফেলেছে.. তাই সোনালিকে নিয়ে কৌতুহল হতেই পারে!!
গল্পের এই পর্বে ফাহাদের ব্যাপারে খুব বেশি তথ্য দেয়া হয়নি, তবে বিশেষ আর্মি কমান্ডোরা যেভাবে ফাহাদকে স্যার বলে সম্বোধন করছে, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফাহাদ যে কতোটা ক্ষমতাশালী একজন লোক.. তাছাড়া ফাহাদের বিলাসবহুল বাড়ি আর অফিস দেখে এটাও স্পষ্ট যে ফাহাদ অনেক ধনী!!
রনিকে উদ্ধার করার জন্য ফাহাদ যেভাবে তার ক্ষমতা ব্যবহার করছে এতে ছোট ভাইয়ের প্রতি ফাহাদের ভালোবাসা যে কতো গভীর সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে.. তাছাড়া ফাহাদ বেশ রাগী একজন মানুষ, অন্তত এই পর্বে সেটাই মনে হচ্ছে, আর ক্ষমতাবান রাগী মানুষেরা বেশ ভয়ংকর হয়ে থাকে..
এখানে সোনালির ব্যাপারেও অনেক কিছু পরিষ্কার করা হয়নি, কারন সোনালি একজন অবিবাহিত পুরুষ মানুষ খুঁজছে.. শুধুমাত্র যে অবিবাহিত হলেই চলবে, এমনটাও না!! সোনালি এমন একজন পুরুষ মানুষ খুঁজছে যে এখনো পর্যন্ত কোনো নারীর সাথে মেলামেশা করেনি.. কেনো খুঁজছে সেটা স্পষ্ট না!!
রনি কিন্তু অবিবাহিত ছিলো, কিন্তু রনি ইতিমধ্যে অনেক মেয়ের সাথে মেলামেশা করেছে সেই জন্য রনিকে দিয়ে সোনালির কোনো কাজ হবে না.. মনেহচ্ছে রাক্ষসীরা মানুষ দেখলেই বুঝতে পারে যে সেই মানুষটা কারো সাথে শারীরিক মিলন করেছে কিনা.. তবে সব রাক্ষসের ক্ষমতা হয়তো এক না..
কারন রনি যে অবিবাহিত সেটা কিকা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু রনি যে ইতিমধ্যে অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে সেটা কিন্তু কিকা বুঝতে পারেনি, সেটা বুঝতে পেরেছে সোনালি.. তার মানে কিকার চেয়ে সোনালি অনেক বেশি কিছু বুঝতে পারে, এছাড়া হয়তো দক্ষতার একটা ব্যাপার আছে..
এই পর্বে গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে কিন্তু সোনালি ফাহাদের উপরে বেশ বিরক্ত হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে, কারন সোনালি ফাহাদের সাথে কোথাও যেতে চাচ্ছে না.. আর এদিকে ফাহাদ ভাবছে যে সোনালি বিপদে পরেছে তাই সোনালিকে সাহায্য করার জন্য ফাহাদ সোনালিকে নিজের সাথেই রাখছে..
কিকা কে নিয়ে কিছু বলতে গেলে সময় শেষ হয়ে যাবে.. কিকা কিন্তু দেখতে বেশ আকর্ষণীয়, তাছাড়া কিকা যখন সোনালির সাথে থাকে তখন সে বেশ শান্ত থাকে.. এমনকি মাঝে মাঝে মজাও করে!! কিন্তু যখন কিকা মানুষের সামনে যায় তখন সে ভয়ংকর তান্ডব চলায়.. সে খুবই শক্তিশালী..
কিকার শক্তি যদি এতো বেশি হয়ে থাকে, তাহলে সোনালির শক্তি যে কতোটা সেটা বুঝতে পারছেন তো?? কিন্তু সোনালি কোন এক কারনে ফাহাদের ক্ষতি করেনি, নয়তো সোনালি চাইলেই পারতো চোখের পলকে ফাহাদের অস্তিত্ব মিটিয়ে দিতে.. এখন কেনো সোনালি ফাহাদকে ছেড়ে দিয়েছে সেটা পরেই বোঝা যাবে..
ফাহাদের সাথে যে আর্মি কমান্ডোরা জঙ্গলে এসেছিলো তারা কিন্তু কোনো সাধারণ বাহিনী ছিলো না!! পৃথিবীর সবচেয়ে স্পেশাল ফোর্স গুলোর মধ্যে একটির সদস্য ছিলো তারা.. যাদের কথা শুনলেই মানুষ ভয়ে কাঁপতে শুরু করে, তাদেরকেই কিকা চোখের পলকেই অস্তিত্বহীন করে দিয়েছে..
মানুষ আর রাক্ষসের এই লড়াইয়ে তো রাক্ষস খুব সহজেই জিতে গেছে এবার.. কিন্তু ভবিষ্যতে যে আরো ভয়ংকর এক লড়াই হতে যাচ্ছে সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না.. কিন্তু প্রশ্ন এক জায়গাতে গিয়েই আটকে যাচ্ছে, আর সেটা হচ্ছে, সোনালি কেনো একজন অবিবাহিত পুরুষ মানুষ খুঁজছে..
নিশ্চই এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল বড় রহস্য.. যদিও সোনালি নিজেই এক রহস্য, এর কারন হচ্ছে সোনালি দেখতে একেবারে মানুষের মতো, কিন্তু সে মানুষ না, সে আসলে রাক্ষস। যদিও এটা কোনো রূপকথার গল্প না, কিন্তু এই গল্পে কি হবে সেটা আগে থেকে বোঝা খুবই মুশকিল!!